বিটিআরসি-তে করোনা সতর্কতা

১৮ মার্চ, ২০২০ ১২:৩৫  
সকালে নিজের অফিসে প্রবেশ করছিলেন বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক। কিন্তু প্রবেশের পথেই হ্যান্ড স্যানিটাইজার বোতলের মুখ খুলে এগিয়ে দিলেন একজন আনসার সদস্য। শুধু তিনিই নন, যিনিই অফিসে প্রবেশ করুন না কেন তাকেই এই স্যানিটাইজার ব্যবহার করতে হচ্ছে। এমন দৃশ্যই দেখা গেলো রাজধানীর রমনার আই ই বি ভবনে অবস্থিত বিটিআরসি ভবনে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ সতর্কতা হিসেবে হ্যান্ড স্যানিটাইজেশন কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ বিষয়ে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. জাকির হোসেন খান জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রামণ চলমান। দেশেও চলছে এ ভাইরাস এর সংক্রামণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ তারই অংশ হিসেবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং আগত সেবা গ্রহীতাদের করোনা ভাইরাসের সম্ভাব্য সংক্রামণ থেকে দূরে রাখতে হ্যান্ড স্যানিটাইজেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।